সোনাতলা উপজেলার স্থাপত্য নিদর্শন
গড়ফতেপুরের গড়
---------------------
---------------------
![]() |
"আমার অস্তিত্ব-এটিও পড়ুন" ভেবে বড়ই অবাক লাগে ---- প্রাপ্তি - অপ্রাপ্তির আড়ালে কেউ একজন তাকিয়ে থাকে।...
সোনাতলা উপজেলার পৌর এলাকার গড়ফতেপুরের অধুনালুপ্ত গড় (জাংগাল) গুলো আমাদের হারিয়ে যাওয়া অন্যতম স্থাপত্য নিদর্শন। গড়ফতেপুর গ্রামটি উত্তর-দক্ষণে আধ মাইল এবং পুর্ব-পশ্চিমে আধ মাইল গড় দিয়ে বিস্তৃত ছিল। ১৯৯০ খ্রিস্টাব্দ পর্যন্তও সেগুলো মোটামুটি দেখা গেলেও বর্তমানে তা চোখে পড়েনা। গড়্গুলোকে ঘিরে শক্তিশালী সামরিক কেন্দ্র ছিল। গড়্গুলো রক্ষাপ্রাচীর হিসেবে কাজ করতো। ধারণা করা হয়, পালযুগে কৈবর্তরা এ গড় তৈরী করে। বগুড়া জেলার এ অঞ্চলে সে সময় অসংখ্য কৈবর্তের বসবাস ছিল। পালদের বিরুদ্ধে তাড়াহুড়া করে গড়বেষ্টিত সামরিক ঘাটি তৈরী করা তাদের পক্ষে খুবই স্বাভাবিক। আবার অল্পকাল পরে রামপাল বা তাঁর মিত্রদের হাতে এর পতন ঘটাও স্বাভাবিক। কারণ রামপাল কৈবর্তদের গোটা অঞ্চল পুনরাধিকার করেছিলেন।







Translate















BD Dial Codes

No comments:
Post a Comment